1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিশ্ব ভালবাসা দিবসে চমক নিয়ে আসছেন উপমা

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০

বিনোদন প্রতিনিধি : আসছে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে নতুন চমক নিয়ে আসছেন এ সময়ের আলোচিত ও এ প্রজন্মের প্রতিভাবান কন্ঠশিল্পী উপমা। আসছে তার নতুন একটি গান সেটি রিলিজ পাবে উপমার নিজের ইউটিউব চ্যানেলেই। গানের পাশাপাশি তিনি পড়াশোনায় ব্যস্ত সময় পার করছেন। তিনি বলেন শুধু গান করলেইতো হবে সাথে শিক্ষাগত যোগ্যতাও অর্জন করতে হবে। তাই পড়াশোনার পাশাপাশি গানকেও আমি প্রাধান্য দিচ্ছি।
উপমা গান করছেন ছোটবেলা থেকেই। একাধারে লাইভ কনসার্ট, টিভির সঙ্গীতানুষ্ঠান, প্লেব্যাক, মিউজিক ভিডিও ইত্যাদি মাধ্যমগুলোতে পারফর্ম করছেন সাবলিলভাবে। ইতিমধ্যে তার একটি ভক্ত শ্রেণীও তৈরী হয়েছে দেশজুড়ে। তার রয়েছে নিজস্ব একটি ইউটিউব চ্যানেল, ফেইসবুক অফিসিয়াল ভ্যারিফাইড পেইজ, ইন্সটাগ্রাম একাউন্ট। ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বেশ কিছু কথা হয় উপমার সাথে- জানতে চাই বর্তমান সময়ে আপনি কি নিয়ে ব্যস্ত আছেন তিনি বলেন- ষ্টেজ শো/টিভি প্রোগ্রাম/গান নিয়ে ব্যস্ত। আর পড়াশুনা/পরীক্ষা তো আছেই।
আপনি  প্রথম কোন গান দিয়ে শিল্পী হিসেবে পরিচিত লাভ করেন। আমি যদিও বেলাল খান এর ‘আর একটি বার’ এ্যালবাম এর ‘নাছোড়বান্দা’ গানের ভিডিওর কাজ শেষ করেছিলাম, কিন্তু ‘শুধু তোর জন্য’ গানটি আগে রিলিজ হয় বেলাল খান এর সাথে, ঐটা দিয়েই শুরু। উপমা আধুনিক, ক্লাসিক্যাল, নজরুল সঙ্গীত করতে পছন্দ করেন। তিনি আরো বলেন, বেশিরভাগ শিল্পী গানের অডিও চেয়েও ভিডিওতে বেশি মনোযোগী এই কারণে গান আস্তে আস্তে একটি শ্রেণীর কাছে চলে যাচ্ছে, যাতে ক্ষনস্থায়ী শিল্পি আসছে। কিন্তু ইন্ডাস্ট্রি ভালো এবং যোগ্য শিল্পি পাচ্ছে না, যে কিনা দীর্ঘ সময় ভালো ভালো গান উপহার দিতে পারবে।

– মারুফ সরকার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com