1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো যুবকের অর্ধগলিত লাশ

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতের তীরে ভেসে আসা অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দুপুরের দিকে সৈতকের পশ্চিশ পাশের মাঝি বাড়ির পয়েন্টের থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়। মহিপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। যুবকের আনুমানিক বয়স ৩০-৩৫ বছর।
স্থানীয়দের সূত্রে জানা যায়, সৈকতে উপুর হয়ে বালির সাথে মিশে থাকা অর্ধগলিত লাশটি দেখতে পায় পর্যটকরা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মহিপুর থানায় নিয়ে আসে।
স্থানীদের ধারণা, লাশটি সাগর থেকে সৈকতের তীরে ভেসে এসেছে।
মহিপুর থানার ওসি সোহেল আহম্মেদ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তবে লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com