1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শীর্ষে ফেরা হলো না ম্যানইউর

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : শেফিল্ড ইউনাইটেডকে হারাতে পারলে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আবার দখলে নিতে পারতো ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু সেটি আর হলো কই?

বুধবার রাতে যে তারা ২-১ গোলে হেরে গেছে পয়েন্ট টেবিলের তলানির দল শেফিল্ডের কাছে। তাতে ২০ ম্যাচ থেকে ৪০ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে। ১৯ ম্যাচ থেকে ৪১ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি রয়েছে শীর্ষে। ২০ ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে শেফিল্ড রয়েছে পয়েন্ট টেবিলের ২০তম স্থানে।

শেফিল্ড এই অসাধ্য সাধন করেছে কিয়ান ব্রিয়ান ও অলিভার বুর্কের গোলে ভর করে। ওল্ড ট্রাফোর্ডে ব্রিয়ান ম্যাচের ২৩ মিনিটে গোল করে এগিয়ে নেন শেফিল্ডকে। তার গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে শেফিল্ড।

বিরতির পর ৬৪ মিনিটে ম্যাচে সমতা ফেরায় ম্যানইউ। গোল করেন হ্যারি মিগুইর। তবে ১০ মিনিটের মাথায় বুর্কে গোল করে আবার এগিয়ে নেন শেফিল্ডকে। এই গোলটি আর শোধ দিতে পারেনি ওলে গুনার শুলসারের শিষ্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com