1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’: চরম হুঁশিয়ারি ট্রাম্পের আমাকে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা সীমান্তবর্তী বন্য হাতি ঠেকাতে অবৈধ বিদ্যুৎ ফাঁদ, বন বিভাগের অভিযানে লাইন বিচ্ছিন্ন শেরপুরে পৌরসভার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প তামিমকে প্রধান করে বিসিবির অ্যাডহক কমিটি গঠন, ৩ মাসের মধ্যে নির্বাচন ভোলার সেই নারী জামায়াত কর্মী সাওদা সুমির জামিন এই সংসদে রাষ্ট্রপতি বলেছেন ‘আওয়ামী লীগ ফ্যাসিস্ট’: এলজিআরডি প্রতিমন্ত্রী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী হবিগঞ্জে শিশুদের ঝগড়া নিয়ে সংঘর্ষ, আহত ২০ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান হতে ৫৩ হাজার ৬৯ আবেদন

তেলসমৃদ্ধ সিরিয়ায় আরেকটি সামরিক ঘাঁটি বানাচ্ছে যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : বছর দুয়েক আগে সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে যেকোনো কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। উল্টো মোতায়েন করা হয় বাড়তি সেনা সদস্য। এবার তেলসমৃদ্ধ দেশটিতে নতুন আরেকটি সামরিক ঘাঁটি নির্মাণ শুরু করেছে মার্কিনিরা।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির হাসাকা প্রদেশের ইয়ারুবায় নতুন ঘাঁটি বানাচ্ছে মার্কিন সামরিক বাহিনী।

বৃহস্পতিবার স্থানীয় সূত্রের বরাতে সানা জানিয়েছে, হাসাকা শহরের উত্তর-পূর্বে অবস্থিত আল-মালিকিয়া এলাকা থেকে ১০টি ট্রাকে করে এসব সরঞ্জাম নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি, তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্যই সিরিয়ায় সামরিক বাহিনী পাঠিয়েছে।

জানা যায়, ২০১৯ সালে ট্রাম্প সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দেন। কিন্তু পরে সেই সিদ্ধান্ত থেকে সরে ওই বছরের অক্টোবরেই দেশটিতে নতুন করে সেনা মোতায়েন করা হয়।

সেসময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থরক্ষার খাতিরেই সিরিয়ার তেলক্ষেত্রগুলোতে সেনা মোতায়েন করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যের দেশটির আল-তানফ অঞ্চলে আগে থেকেই একটি সামরিক ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের। ২০১৬ সালে সিরীয় গৃহযুদ্ধ বন্ধ করার দাবিতে এ ঘাঁটি গেঁড়েছিল মার্কিনিরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com