1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নকলায় বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় বাল্যবিবাহ, মাদক ও ইটিজিং এর মতো বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সহাকারী শিক্ষক মাহবুব হোসাইন রূপমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সহসুপার মাওলানা মো. আখতারুজ্জামান, সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন ও মোসাম্মৎ রোকেয়া আক্তার, সহকরী মৌলভী মো. রেজাউল করিম, শিক্ষার্থী মারজিয়া আক্তার মিনা, জাকিয়া আক্তার নূপুর, খুশি আক্তার, রাবিয়া আক্তার রুবি, আব্দুল্লাহ আল মিঠু প্রমুখ। আলোচনা সভা শেষে মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম বাল্যবিবাহ, মাদক ও ইটিজিং এর মতো সামাজিক অপরাধ প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনে সচেষ্ঠ থাকতে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের শপথ পাঠ করান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com