1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

মেসির মাইলফলকে শীর্ষ দুইয়ে বার্সা

  • আপডেট টাইম :: সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : মাঠের বাইরে বার্সেলোনার সঙ্গে ভালো যাচ্ছে না লিওনেল মেসির। কিন্তু মাঠে দেখা গেলো সহজাত মেসিকেই। লা লিগায় অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে খেলতে নেমে দলের জয়ে রাখেন দারুণ ভূমিকা। এই জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে বার্সা।

এলএমটেন নিজে পা রাখেন এক অনন্য মাইলফলকে। রোববার রাতে ন্যু ক্যাম্পে ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোল করেন মেসি। ম্যাচের ২০ মিনিটের সময় গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জড়ায় অ্যাথলেটিকের জালে। এই গোলের মধ্য দিয়ে মেসি বার্সার হয়ে ৬৫০ গোলের রেকর্ড স্পর্শ করেন।

মেসির গোলের পর দ্বিতীয়ার্ধে জর্দি আলবার আত্মঘাতী গোলে সমতা নিয়ে আসে অ্যাথলেটিক ক্লাব। পরে কাতালানদের ত্রাতা হয়ে আসেন আঁতোয়া গ্রিজম্যান। ৭৪ মিনিটে গোল দিয়ে জয় এনে দেন এই ফরাসি তারকা।

এই জয়ের মধ্য দিয়ে শীর্ষ দুইয়ে অবস্থান করছে বার্সা। তবুও প্রথম স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ১০ পয়েন্ট পিছিয়ে আছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। ২০ ম্যাচে ১২ জয়ে বার্সার পয়েন্ট ৪০। অন্যদিকে শীর্ষে থাকা অ্যাটলেটিকোর ১৯ ম্যাচে ১৬ জয়ে ৫০ পয়েন্ট । বার্সেলোনার সমান ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে গোলব্যবধানে পিছিয়ে থেকে তিনে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ।

বার্সার হয়ে মেসির ৬৫০ গোলের মধ্যে লা লিগাতেই আছে ৪৫০টি। তার মধ্যে ৪৯টি গোল আসে ফ্রি-কিক থেকে। তার মধ্যে লা লিগায় ৩৮ বার গোল করেন ফ্রি-কিক থেকে। ম্যাচ শেষে মেসিকে প্রশংসায় ভাসান গ্রিজম্যান।

তিনি বলেন, ‘মেসি একজন কিংবদন্তী, আমরা তার খেলা উপভোগ করছি, আশা করি সে আমাদের জয়ে ভূমিকা অব্যাহত রাখবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com