1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার শ্রীবরদীতে ২৫ বস্তা সার জব্দ, দুই খুচরা ডিলারকে জরিমানা রামদা-চাপাতি নিয়ে আদালতে হাজিরা দিতে এসে আটক ১১ রাতের আঁধারে ভটভটিতে সার পাচার, ২৫ বস্তা জব্দ ও জরিমানা জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব শ্রীবরদীতে নজরুল বর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ ক্যাম্পের খাবারে বিষক্রিয়া, ইনচার্জসহ ১০ পুলিশ সদস্য হাসপাতালে অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মাথায় প্রভাবশালী নেতার হাত থাকায়’ আগেও অপরাধ করে পার পেয়ে যায় তুহিন

ময়দানে নেমেও সরে গেলেন কীর্তি

  • আপডেট টাইম :: সোমবার, ২০ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী কীর্তি সুরেশ। অজয় দেবগন অভিনীত ময়দান সিনেমায় চুক্তিবদ্ধ হন। কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

ভারতীয় ফুটবল দলের সাবেক কোচ সৈয়দ আব্দুল রহিমকে নিয়ে ময়দান  নির্মাণ হচ্ছে। এশিয়ান গেমসে ১৯৫১ ও ১৯৬২ সালে ভারতীয় ফুটবল দলের বিজয়ে বিশেষ অবদান রাখেন আব্দুল রহিম। সিনেমাটির গল্পে সেই গৌরবময় অধ্যায় তুলে ধরা হবে। এতে আব্দুল রহিমের চরিত্রে অভিনয় করছেন অজয়। অন্যদিকে তার স্ত্রীর চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন কীর্তি সুরেশ।

জানা গেছে, ময়দান সিনেমার শুটিংও করেছেন কীর্তি। কিন্তু শুটিংয়ের এক পর্যায়ে কীর্তি ও পরিচালক দুজনেরই মনে হয়েছে, চরিত্রটির জন্য এই অভিনেত্রীর বয়স তুলনামূলক কম। এরপর নির্মাতার সঙ্গে সমঝোতার ভিত্তিতে সিনেমা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন কীর্তি।

এদিকে কীর্তির পরিবর্তে সিনেমাটিতে প্রিয়ামণিকে নেয়ার কথা ভাবছেন নির্মাতা। প্রিয়ামণি ভারতের চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী এবং এখন পর্যন্ত দক্ষিণী ইন্ডাস্ট্রির ৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন।

সম্প্রতি অ্যামাজন প্রাইমের দ্য ফ্যামিলি ম্যান ওয়েব সিরিজে অভিনয় করেছেন প্রিয়ামণি। বেশ প্রশংসিতও হয়েছেন।

ময়দান  পরিচালনা করছেন অমিত শর্মা। জি স্টুডিও এবং ক্রোম পিকচার্সের সঙ্গে সিনেমাটি প্রযোজনা করছেন বনি কাপুর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com