1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

অনন্যা ইন, জানভি আউট

  • আপডেট টাইম :: সোমবার, ২০ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : তেলেগু সিনেমার পরিচালক পুরি জুগন্নাথ নির্মাণ করছেন ‘ফাইটার’। শুরুতে জানা যায়, বিজয় দেবরকোন্ডার বিপরীতে এ সিনেমায় অভিনয় করবেন শ্রীদেবী কন্যা জানভি কাপুর।

এদিকে ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে, জানভি কাপুরের পরিবর্তে সিনেমাটিতে অভিনয় করবেন অনন্যা পান্ডে। পুরি জুগন্নাথ পরিচালিত এ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন অনন্যা। এতে বিজয়ের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন এই অভিনেত্রী।

বিজয়ের বিপরীতে রোমান্স করার জন্য জানভি কাপুরকে সাড়ে ৩ কোটি রুপি পারিশ্রমিক দেয়ার প্রস্তাব দেন পরিচালক। কিন্তু তার হাতে একাধিক সিনেমা থাকায় শিডিউল মেলাতে পারেননি জানভি। বাধ্য হয়ে পরিচালক অনন্যা পান্ডেকে অ্যাকশন ঘরানার এ সিনেমায় কাস্ট করেছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডে ও ভাবনা পান্ডে দম্পতির মেয়ে অনন্যা পান্ডে। করন জোহর প্রযোজিত ‘স্টুডেন্ট অব দি ইয়ার-টু’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় অনন্যার। এতে টাইগার শ্রফের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি।

অভিনয়ে নাম লেখানোর আগে শাহরুখ খান অভিনীত ‘রইস’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন অনন্যা পান্ডে। এ অভিনেত্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পতি পত্নী অউর ওহ’। এতে কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি।

অন্যদিকে তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডা। ‘অর্জুন রেড্ডি’ সিনেমার মাধ্যমে বিশেষ খ্যাতি পান। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডিয়ার কমরেড’। মুক্তির পর বক্স অফিসে আশানুরূপ সাড়া না ফেললেও তার অভিনয় দর্শক মহলে প্রশংসিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com