1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেরপুর ৩ আসন : ভোটগ্রহণ নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ বেরোবির দুই শিক্ষক ও ছাত্রলীগ সভাপতির ১০ বছর করে কারাদণ্ড ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত প্রয়োজনে ন্যাটো পাশে থাকেনি, ভবিষ্যতেও তাদের পাওয়া যাবে না: ট্রাম্প মানবাধিকার কমিশন আইন দিয়ে বিএনপি-জামায়াতকে দমন করা হয়েছে: সংসদে হাসনাত এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা মারা গেছেন

ইরানের কূটনীতিককে ২০ বছরের কারাদণ্ড দিলো বেলজিয়াম

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের এক কূটনীতিককে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে বেলজিয়ামের একটি আদালত। প্যারিসে নির্বাসিত ইরানের সরকারবিরোধী একটি গ্রুপের ওপর বোমা হামলার পরিকল্পনার অভিযোগে তাকে এ দণ্ড দেওয়া হয়েছে। ১৯৭৯ সালে ইরানে বিপ্লবের পর এই প্রথম ইউরোপের কোনো আদালত তেহরানের কূটনীতিককে দণ্ড দিলো।

বেলজিয়ামের সরকার পক্ষের আইনজীবী ও নাগরিক দলগুলো জানিয়েছে, ২০১৮ সালের জুনে প্যারিসে ন্যাশনাল কাউন্সিল অব রেজিজট্যান্স অব ইরানের সদস্যদের র‌্যালিতে বোমা পেঁতে রাখার পরিকল্পনা করেছিলেন আসাদুল্লাহ আসাদি। বিচারে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।

ভিয়েনায় ইরান দূতাবাসের তৃতীয় কনস্যুলার আসাদিকে জার্মানি থেকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাকে বিচারের জন্য বেলজিয়াম নেওয়া হয়।

ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, আসাদি ইরানের একটি সরকারি গোয়েন্দা নেটওয়ার্ক পরিচালনা করতেন এবং তেহরানের নির্দেশ অনুযায়ী কাজ করতেন।

সরকার পক্ষের আইনজীবী জর্জেস-হেনরি রায়ের পর বলেছেন, ‘এই রায়ে দুটি বিষয় দেখা গেছে: ফৌজদারি অপরাধে এক জন কূটনীতিকের দায়মুক্তি নেই… এবং যে হত্যাকাণ্ড ঘটতে পারতো তার দায় ইরানের।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com