1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেরপুর ৩ আসন : ভোটগ্রহণ নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ বেরোবির দুই শিক্ষক ও ছাত্রলীগ সভাপতির ১০ বছর করে কারাদণ্ড ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত প্রয়োজনে ন্যাটো পাশে থাকেনি, ভবিষ্যতেও তাদের পাওয়া যাবে না: ট্রাম্প মানবাধিকার কমিশন আইন দিয়ে বিএনপি-জামায়াতকে দমন করা হয়েছে: সংসদে হাসনাত এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা মারা গেছেন

ভালো আছেন সু চি

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : গৃহবন্দি অবস্থায় থাকা মিয়ানমারের নেত্রী অং সান সু চির শারীরিক অবস্থা ভালো আছে। শুক্রবার তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিরর প্রেস কর্মকর্তা শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

গত সোমবার মিয়ানমারে অভ্যুত্থান ঘটায় সেনাবাহিনী। ওই দিনই সুচি ও দেশের প্রেসিডেন্ট উইন মিন্টকে আটক করে সামরিক বাহিনী। বুধবার সু চির বিরুদ্ধে মামলা ও তাকে ১৪ দিনের রিমান্ডে নেওয়ার কথা জানানো হয়েছিল। শুক্রবার সু চির আরেক ঘনিষ্ঠ সহযোগীকে আটক করেছে সেনাবাহিনী।

প্রেস কর্মকর্তা কি তোয়ে তার ফেসবুক পেজে জানিয়েছেন, ‘আমরা জানতে পেরেছি স্টেট কাউন্সিলর ড অং সান সু চির শারীরিক অবস্থা ভালো আছে। আমি যতদূর জানি তিনি গৃহবন্দি আছেন।’

অবশ্য সেনাবাহিনীর পক্ষ থেকে সু চির অবস্থা সম্পর্কে এখনও কোনো তথ্য জানানো হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com