1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

দিল্লির পর উত্তর প্রদেশে কৃষকদের বিক্ষোভ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : নতুন কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির পর এবার ভারতের উত্তর প্রদেশে বিক্ষোভ করেছে কয়েক হাজার কৃষক। শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের হুমকি-ধমকি উপেক্ষা করেই এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

৫ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর প্রদেশের একাধিক প্রান্তে মহাপঞ্চায়েতের ঘোষণা দিয়েছিল রাষ্ট্রীয় লোক দল। এই মহাপঞ্চায়েত কর্মসূচি বাতিল করতে মহামারি আইনকে নতুন করে ঢাল করে যোগি সরকার। উত্তর প্রদেশের সরকারের জানিয়েছে, আমাগী ৩ রা এপ্রিল পর্যন্ত রাজ্যে বড় কোনো জমায়েত করা যাবে না। শুক্রবার সরকারের সেই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে বিক্ষোভ করে হাজার হাজার কৃষক।

রাজ্যের ভাইনল গ্রামের আখচাষী জিতেন্দ্র সিং বলেন, এখানকার সবাই আন্দোলনে যোগ দিতে যাচ্ছে।

আন্দোলনরত কৃষকদের কাছাকাছি  সশস্ত্র পুলিশ মোতায়েন ছিল। তবে কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি।

প্রসঙ্গত, গত মাসে রাজধানী দিল্লিতে হাজার হাজার কৃষক জড়ো হয়ে বিক্ষোভ করেছিলেন।  এক পর্যায়ে কৃষকদের সঙ্গে পুলিশের সংঘাতের ঘটনাও ঘটেছে। এরপরও ক্ষমতাসীন বিজেপি সরকার কৃষি আইন বাতিলের সম্ভাবনা নাকচ করে দিয়েছে। কৃষকদের দাবি, এই আইনের মাধ্যমে মধ্যসত্ত্বভোগীদের সুবিধা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com