1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেরপুর ৩ আসন : ভোটগ্রহণ নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ বেরোবির দুই শিক্ষক ও ছাত্রলীগ সভাপতির ১০ বছর করে কারাদণ্ড ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত প্রয়োজনে ন্যাটো পাশে থাকেনি, ভবিষ্যতেও তাদের পাওয়া যাবে না: ট্রাম্প মানবাধিকার কমিশন আইন দিয়ে বিএনপি-জামায়াতকে দমন করা হয়েছে: সংসদে হাসনাত এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা মারা গেছেন

পরমাণু সমঝোতায় ফিরতে বাইডেনকে ৪১ কূটনীতিকের চিঠি

  • আপডেট টাইম :: রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ৪১ জন সাবেক কূটনীতিক ও সেনা কর্মকর্তা তাদের দেশকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিয়েছেন। তারা তাদের চিঠিতে বলেছেন, যুক্তরাষ্ট্রকে অবিলম্বে ইরানের পরমাণু সমঝোতায় ফিরিয়ে নেয়ার জন্য বাইডেন প্রশাসনের উচিত সর্বোচ্চ চেষ্টা চালানো।

রাশিয়াভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম স্পুতনিকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন ২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় স্বাক্ষর করলেও ২০১৮ সালে তার পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে বেআইনিভাবে বের করে নিয়েছিলেন।

প্রেসিডেন্ট বাইডেন গত বছরের নভেম্বরের নির্বাচনের আগে প্রচারণায় একাধিকবার যুক্তরাষ্ট্রকে পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করলেও ক্ষমতা গ্রহণের পর তিনি এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো পরিকল্পনা উপস্থাপন করেননি। অবশ্য তিনি জলবায়ু চুক্তিতে ফিরে যাওয়ার ব্যাপারে নিজের নির্বাচনি প্রতিশ্রুতি ক্ষমতা গ্রহণের দিনই পূরণ করেছেন।

বাইডেনের টিমের সহযোগীরা অস্পষ্ট বক্তব্যে বলছেন, তারা পরমাণু সমঝোতাকে আরো দীর্ঘমেয়াদি ও শক্তিশালী করার লক্ষ্যে এই সমঝোতায় ফেরত আসার বিষয়ে দেরি করছেন। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ইরানের পরমাণু সমঝোতায় পুরোপুরি ফিরে আসার জন্য এখনো অনেক পথ পাড়ি দিতে হবে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। ইরান বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় দেশগুলোকে এক বছর পর্যন্ত সময় দিয়ে ২০১৯ সালের মে মাস থেকে এই সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ কমাতে শুরু করে। সম্প্রতি ইরান ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু করেছে যা পরমাণু সমঝোতায় দেয়া সাড়ে ৩ শতাংশের চেয়ে অনেক বেশি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com