1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

নবম গ্রেড পর্যন্ত সরাসরি নিয়োগ দশম থেকে কোটা

  • আপডেট টাইম :: সোমবার, ২০ জানুয়ারী, ২০২০

ঢাকা: এখন থেকে সরকারি চাকরিতে প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত সরাসরি নিয়োগে কোনো কোটা সুবিধা থাকবে না। তবে দশম গ্রেড থেকে চাকরিতে কোটার সুযোগ থাকছে।

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপত্বিতে সোমবার সকালে মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন।

মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব। বলেন, ‘মন্ট্রিল কনভেনশন অনুসরণ করে আকাশ পথে পরিবহন আইন-২০১৯ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।’

তিনি জানান, এর ফলে বিমান দুর্ঘটনায় মৃত্যু হলে এখন থেকে ২০ লাখ ৩৭ হাজার টাকার স্থলে ক্ষতিগ্রস্তরা প্রায় ১ কোটি ১৭ লাখ ৬২ হাজার টাকা ক্ষতিপূরণ পাবেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘মন্ত্রিসভা বৈঠকের শুরুতেই তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আইসিটিতে ভিয়েতনামের প্রতিযোগিতায় পাওয়া অস্কারখ্যাত এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যাওয়ার্ডসহ ৩টি পুরস্কার প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com