1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ফ্লোরিডায় নগরবাসীর ব্যবহার্য পানিতে বিষ প্রয়োগের চেষ্টা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা শহরের কম্পিউটার নিয়ন্ত্রিত পানি সরবরাহের সিস্টেমে হ্যাকাররা হামলা করে বিষ প্রয়োগের চেষ্টা করেছে। হ্যাকাররা ওল্ডসমার ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেমের দখল নিয়ে সেখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের মাত্রা বিপজ্জনক পর্যায়ে বাড়িয়ে দেয়। কিন্তু বিষয়টি একজন কর্মচারীর নজরে আসার পর সেটি বদলে দিয়ে পানিকে স্বাভাবিক করেন। খবর বিবিসি’র।

মূলত শহরের পানিতে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহৃত হয় এসিডিটি নিয়ন্ত্রণ, ড্রেন পরিস্কারের কাজে। আর সেটা প্রতি মিলিয়নে দেওয়া হয় ১০০ পিপিএম। হ্যাকাররা সেটা বাড়িয়ে প্রতি মিলিয়নে করে ফেলেছিল ১১ হাজার ১০০ পিপিএম! বিষয়টি হঠাৎ নজরে আসে অপারেটরের। পরবর্তীতে তিনি সোডিয়ামের মাত্রা কমিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনেন। এই ঘটনার পর শহরে পানি সরবরাহ বদ্ধ করে দেওয়া হয়।

অতিরিক্ত সোডিয়াম মিশ্রিত পানি ব্যবহারে ত্বক ও চোখ জ্বালাপোড়া ও অস্থায়ীভাবে চুল পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটাতে পারে। আর এই পানি পান করলে গলা, মুখ ও পেটের ক্ষতি হতে পারে। ডায়রিয়া, বমি ও তন্ত্রাচ্ছন্নতা অনুভূত হতে পারে।

হ্যাকাররা সকালে একবার ওল্ডসমার ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেমের দখল নেওয়ার চেষ্টা করে। কিন্তু সেবার ব্যর্থ হয়। এরপর বিকেলে তারা এটার নিয়ন্ত্রণ নেয় এবং বিপজ্জনক মাত্রায় সোডিয়াম হাইড্রোক্সাইড মেশায়। তবে এই হ্যাকাররা মার্কিন যুক্তরাষ্ট্রের নাকি বাইরের কোনো দেশের সেটা এখনো জানা যায়নি।

ওল্ডসমার ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেমের মাধ্যমে ফ্লোরিডা শহরের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ১৫ হাজার বাসিন্দাকে পানি সরবরাহ করে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com