1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেরপুর ৩ আসন : ভোটগ্রহণ নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ বেরোবির দুই শিক্ষক ও ছাত্রলীগ সভাপতির ১০ বছর করে কারাদণ্ড ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত প্রয়োজনে ন্যাটো পাশে থাকেনি, ভবিষ্যতেও তাদের পাওয়া যাবে না: ট্রাম্প

লেবাননে দ্রুত সময়ে সরকার গঠনের তাগিদ কাতারের

  • আপডেট টাইম :: বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে দ্রুত সময়ে সরকার গঠনের উপর তাগিদ দিয়েছে কাতার। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বৈরুতে সাংবাদিকদের একথা জানান কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি।

তিনি বলেন, লেবাননের নেতাদের বলা হয়েছে যে, দেশটির অর্থনৈতিক সংকট থেকে মুক্তি জন্য কাতার সরকার সাহায্য করতে প্রস্তুত, তবে এর আগে লেবানন জরুরী ভিত্তিতে সরকার গঠন করতে হবে।

মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি লেবাননের বাদদা রাষ্ট্রপতি ভবন ঘুরে এসে বলেন, সংকটাময় অর্থনীতি থেকে লেবাননে সহযোগীতা করার আগে লেবাননে সরকার প্রয়োজন। কাতার সরকারের এই বার্তা তিনি লেবাননের উর্ধ্বতন কর্মকর্তাদের পৌছে দিয়েছেন।

তিনি রাষ্ট্রপতি মিশেল আউন, জাতীয় সংসদের স্পীকার নাবিহ বেরি ও তত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হাসান দিয়াবের সাথে পৃথক বৈঠক করেন।

উল্লেখ্য, ১৯৭৫-৯০ সালের গৃহযুদ্ধের চেয়েও ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে পরেছে লেবানন। দেশটির মূদ্রার দাম কমেছে ৮৫ শতাংশ। ব্যাংকগুলো শূন্য প্রায়, দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠি দরিদ্র সীমার নিচে বাস করছে।

বিদেশি দাতাগোষ্ঠি সব সময় এগিয়ে এসেছেন লেবাননকে উদ্ধার করতে, তবে তাদের একটি শর্তছিল যে আগে সরকার গঠন করতে হবে।  কিন্তু লেবাননের রাজনীতিকরা সরকার গঠনে একমত হতে পারেনি বিধায় বার বার সরকার গঠনে ব্যর্থ হয়েছেন। দাতাগোষ্টি এই ব্যর্থার নিন্দা জানিয়েছেন এবং জাতিসংঘও এর উদ্বেগ প্রকাশ করেছেন।

গত ২০০৮ সালে লেবাননে কাতারের হস্তক্ষেপে দীর্ঘ ১৮ মাসের রাজনৈতিক সমস্যার অবসান ঘটে, যা গৃহযোদ্ধের দিকে যাচ্ছিল। এখন এমন কিছু কাতার করতে যাচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাতার মন্ত্রী জানান, লেবানিজ লিডারদের সব সময় দোহায় স্বাগতম, কিন্তু লেবানন কাতাদের সাথে সুসম্পর্ক ধরে রাখতে পারছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com