1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

ঝিনাইগাতীতে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: সোমবার, ২০ জানুয়ারী, ২০২০

ঝিনাইগাতী (শেরপুর) : জেলার ঝিনাইগাতীতে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা এবং নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সহধর্মীনিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
উপজেলা ছাত্রলীগের আয়োজনে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা ও সংবর্ধনা সভার আয়োজন করা হয়। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইম। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- ছাত্রলীগ শেরপুর জেলা শাখার সভাপতি শোয়েব হাসান শাকিল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, ছাত্রলীগ ঢাকা মহানগর (উঃ) এর সাবেক সভাপতি ও শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রের চেয়ারম্যান সৈয়দ মিজানুর রহমান, নলকুড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী ফর্সা, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শ্রী বিশ্বজীৎ রায়, সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিলনসহ অনেকেই। এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।
– মোহাম্মদ দুদু মল্লিক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com