1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

নকলায় মুক্তিযোদ্ধা ও নালিতাবাড়ীতে সোহাগপুর বিধবাদের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট টাইম :: সোমবার, ২০ জানুয়ারী, ২০২০

নকলা (শেরপুর) : শেরপুরের নকলা ও নালিতাবাড়ীতে রূপালী ব্যাংকের অর্থায়নে মুক্তিযোদ্ধা, তাদের পরিবার ও সোহাগপুর বিধবাপল্লীর সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) বিকেলে নকলা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে রূপালী ব্যাংক লিমিটেড জামালপুর আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে ২০০টি কম্বল স্থানীয় মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ করা হয়। এছাড়াও দুপুরে নালিতাবাড়ীর সোহাগপুর বিধবাপল্লীর বিধবা ও বীরাঙ্গনাদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণী অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরো, রূপালী ব্যাংক জামালপুর অঞ্চলের ডিজিএম মনির উদ্দিন ভূইয়া, এজিএম মনোয়ার হোসেন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার শাহজাহান, নকলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল মনসুর, চরঅষ্টধর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, জেলা পরিষদের সদস্য ছানোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com