1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

কলাপাড়ায় জাহানারার স্বপ্ন আগুনে পুড়ে দুঃস্বপ্নে পরিণত

  • আপডেট টাইম :: সোমবার, ২০ জানুয়ারী, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ার হতদরিদ্র জাহানারা বেগমের স্বপ্নগুলো আগুনে পুড়ে গেছে। অনেক কষ্টে জমানো টাকা দিয়ে তিনি কিনেছিলেন দুটি ছাগল। দুই বছরের মাথায়ই বাচ্চা দিয়ে মোট আটটি ছাগল হয় তার। স্বপ্ন ছিল ছাগল বিক্রি করে নতুন ঘর তুলবেন তিনি। কিন্তু সেই স্বপ্ন মুহুর্তের মধ্যেই কেড়ে নেয় আগুনের লেলীহান শিখা।
সোমবার মধ্যরাতে পৌর শহরের নেছারিয়া সড়কের জাহানার বেগমের ছাগল ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পুড়ে মারা যায় তার দুটি ছাগল। অগ্নিদগ্ধ হয় আরও চারটি ছাগল। ভূস্মিভূত হয় পুরো ছাগল রাখার ঘরটি। পরে প্রায় আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুবাই প্রবাসী রাজা মোল্লার আশ্রিত বাাড়তে থাকতো জাহানারার পরিবার। সে তার বাড়িতে থেকে বেশ কয়েকটি ছাগল লালন পালন করতো। প্রতিদিনের মত সে তার ছাগলগুলো ঘরের ভিতর আটকে রাখেন। মশার উপদ্রব থেকে ছাগলগুলোকে রক্ষার জন্য তিনি কয়েল জ্বালিয়ে বাজারে আসেন। কয়েল থেকে আগুন লেগে পুরো ঘরটটি পুড়ে যায়।
জাহানার বেগম হাউ মাউ করে কেঁদে কেঁদে বলেন, তিল তিল করে ছাগলগুলো লালন পালন করে বড় করেছিলাম। মুহুর্তেই আগুনে সব কেড়ে নিয়ে গেছে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com