1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

সালমান শাহ সিনেমার গান নিয়ে রাশেদ প্রহর ও লাজুক মৌ

  • আপডেট টাইম :: সোমবার, ২০ জানুয়ারী, ২০২০

বিনোদন প্রতিনিধি : ঢাকায় চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ অভিনীত ‘প্রিয়জন’ সিনেমার গান “এ জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি” জনপ্রিয় এ গানটিতে ঠোঁট মেলালেন চিত্রনায়ক রাশেদ প্রহর। নতুন আঙ্গিকে নির্মিত মিউজিক ভিডিওতে রাশেদের সাথে জুটিবদ্ধ হয়েছেন মডেল অভিনেত্রী লাজুক মৌ।
গানটির জনপ্রিয়তার রেশ ধরে এসপি প্রোডাকশনের ব্যানারে নতুন মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন পরিচালক রায়হান আলম রনি। চলতি মাসের গত সপ্তাহে মানিকগঞ্জের নয়নাভিরাম পরিবেশে মিউজিক ভিডিওটির দৃশ্য ধারন করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে রাশেদ প্রহর বলেন, সালমান শাহ নামটি দর্শক-শ্রোতাদের মনে আজীবন থাকবে। দারুণ একটি অভিজ্ঞতা হলো, সালমান শাহের গানে ঠোঁট মেলাতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।
অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে আগামী ২৫ জানুয়ারি তারিখে সন্ধ্যা ৬টায় জনপ্রিয় এ গানটির নতুন মিউজিক ভিডিওটি অবমুক্ত করা হবে।

– মারুফ সরকার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com