1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

মৌলভীবাজারে স্ত্রী, শাশুড়ি এবং দুই প্রতিবেশীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

মৌলভীবাজার : মৌলভীবাজারের বড়লেখায় উপজেলার পাল্লাথল চা বাগানে নৃশংসভাবে খুন হওয়া চারজনসহ পাঁচজনের লাশ ময়নাতদন্ত শেষে বাগান পঞ্চায়েত কমিটির কাছে হস্তান্তর করেছে পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) রাতে বাগানের ৮ নম্বর শ্মশান ঘাটে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়।

এর আগে উপজেলার পাল্লাথল চা বাগানের ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান। এ সময় মৌলভীবাজার পুলিশ সুপার মো. ফারুক আহমদ, সিলেটের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার গৌতম দেব, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

পঞ্চায়েত কমিটির সভাপতি কার্তিক কর্মকার বলেন, ‘নির্মম হত্যাকান্ডে সকলেই মর্মাহত। সোমবার বাগানের কাজের দিন। কিন্তু ঠিকমত কেউ কাজে যোগ দেয়নি। শোকে স্তব্ধ হয়ে গেছে সবাই। অনেকের ঘরে রান্নাই হয়নি। কেউ এই ঘটনাটি ভুলতে পারছেন না।’

উল্লেখ্য, গত রবিবার (১৯ জানুয়ারি) ভোররাতে বড়লেখার ভারত সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকার পাল্লাথল চা-বাগানে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী, শাশুড়ি এবং দুই প্রতিবেশীকে কুপিয়ে হত্যা করেন নির্মল কর্মকার (৩৮) নামের এক ব্যক্তি। এরপর ঘরের আড়ার সাথে রশিতে ঝুলে আত্মহত্যা করেন।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছিনুল হক বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু ও একটি হত্যা মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পঞ্চায়েত কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com