1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

লিবিয়ায় মরুভূমিতে পথ হারিয়ে মারা গেলো একই পরিবারের ৮ সদস্য

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার মরুভূমিতে পথ হারিয়ে একটি সুদানি পরিবারের আট সদস্যের করুণ মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে পরিবারের কোনো এক সদস্য স্বজনের উদ্দেশে একটি চিঠি লিখে গিয়েছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে মর্মান্তিকভাবে মারা যাওয়া পরিবারের সদস্যদের ছবি ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, তাদের গাড়ির আশেপাশে মৃতদেহগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। বালির স্তুপ পড়ে কয়েকটি মৃতদেহ অর্ধেক সমাহিত অবস্থায় রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সুদান থেকে ওই পরিবারটির আট সদস্যসহ ২১ জন লিবিয়া যাচ্ছিল। তাদের গাড়িটি লিবিয়ার কুফরা শহর থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের একটি মরুভূমিতে পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে তিন নারী ও পাঁচ পুরুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদের ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি।

লিবিয়ার পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করলে দেখতে পায়, পরিবারটি সুদানের এল ফাশের শহর থেকে লিবিয়ার কুফরা শহরের দিকে গত অগাস্টে রওনা দেয়। ছয় মাস পর চলতি সপ্তাহের প্রথম দিকে তাদের মৃতদেহের সন্ধান পাওয়া যায়। মৃতদেহের আশপাশ থেকে পরিবারের সদস্যদের হাতে লেখা একটি চিঠি উদ্ধার করা হয়েছে।

ওই চিঠিতে লেখা ছিল, ‘যিনিই আমার এ চিঠিটি পাবেন, তাকে জানাচ্ছি– এটা আমার ভাইয়ের টেলিফোন নাম্বার। ঈশ্বরের ওপর আমি তোমাকে সোপর্দ করলাম। আমি মাকে তোমার কাছে আনতে পারলাম না। আমাকে ক্ষমা কর।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com