1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

আমার বিয়ে হলে কার সুবিধা: রাইমা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি, পাওলি দাম, নুসরাত জাহানসহ অনেকে সংসার জীবন শুরু করেছেন। কিন্তু টলিউডের আরেক দর্শকপ্রিয় অভিনেত্রী রাইমা সেন এখনো সিঙ্গেল। বিষয়টি নিয়ে তার ভক্তদের মাথা ব্যথার শেষ নেই। তার প্রেম-বিয়ে নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কম আলোচনা হয়নি। নানা সময় নানারকম মন্তব্যও করেছেন এই অভিনেত্রী।

কবে বিয়ে করছেন—এ প্রশ্ন শুনতে শুনতে অনেকটা ক্লান্ত রাইমা। তার ভাষায়, ‘আমার বিয়ে হলে কার কী সুবিধা হবে?’

এ অভিনেত্রী বলেন, ‘আমি হ্যাপিলি সিঙ্গেল। বাবা-মা যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন, রোজগার করছি, ট্রাভেল করছি। কারো কাছে জবাবদিহি করার নেই। শুধু বিয়ে করার জন্য বিয়ে করব না, যদি না পাগলের মতো কারো প্রেমে পড়ি। আর তাকেও আমার সব কিছুর সঙ্গে অ্যাডজাস্ট, কম্প্রোমাইজ করতে হবে।’

এদিকে রাইমা সেনের ছোট বোন অভিনেত্রী রিয়া সেন বিয়ে করেছেন। বোনকে দেখেও বিয়ের ইচ্ছা হয় কিনা? এমন প্রশ্নের মুখে রাইমা বলেন, ‘রিয়াকে জিজ্ঞেস করলাম—বিবাহিত জীবন কেমন? ও বলল, ‘একই কোনো পার্থক্য নেই। ইট’স অ্যাজ গুড অ্যাজ হ্যাভিং অ্যা নিউ বয়ফ্রেন্ড’। ও আর শিবম খুব ভালো আছে। আমাকে বিয়ে করতে হলে কিছু নতুনত্ব তো চাই।’

রাইমা বর্তমানে কোনো প্রেমের সম্পর্কে আছেন কিনা তা জানা যায়নি। তবে কয়েক বছর আগে রাইমা সেন ভারতীয় সংবাদমাধ্যমে বলেছিলেন, ‘হ্যাঁ, প্রেম করছি। হি ইজ ভেরি ম্যাচিউরড। আমার যে পরিবর্তন সেটা ওর জন্যই। এই মুহূর্তে আমি নামটা নিতে পারছি না, কিন্তু এই প্রথম গণমাধ্যমের কাছে এ কথা স্বীকার করছি, আই অ্যাম ইন অ্যা রিলেশনশিপ।’

১৯৯৯ সালে বলিউডের ‘গডমাদার’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন রাইমা। তারকা পরিবারের সন্তান হলেও রূপ আর অভিনয় গুণে নিজেকে প্রমাণ করেছেন এই অভিনেত্রী। উপহার দিয়েছেন বেশ কিছু হিন্দি ও বাংলা ভাষার দর্শকপ্রিয় সিনেমা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com