1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ডু প্লেসি

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : হঠাৎ করে ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা টেস্ট দলের সাবেক অধিনায়ক ও অন্যতম সদস্য ফাফ ডু প্লেসি। বুধবার সকালে সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে ডু প্লেসি অবসরের ঘোষণা দেন।

ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘আমার মন খুবই পরিষ্কার। সামনের দিকে নতুন পথে পা ফেলার জন্য এটাই সঠিক সময়।‘

৩৬ বছর বয়সী ডু প্লেসি দেশের হয়ে ৬৯টি টেস্ট  খেলেন। এ সময়ে ৪০.০২ গড়ে রান করেন ৪ হাজার ১৬৩। সেঞ্চুরি ১০টি ও হাফসেঞ্চুরি ২১ টি। সর্বোচ্চ খেলেন ১৯৯ রানের ইনিংস।

২০১২ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদাপোশাকে ডু প্লেসির অভিষেক হয়। ২০১৬ সালে অধিনায়কত্বের দায়িত্ব পান। গত বছর দায়িত্ব ছাড়ার আগ পর্যন্ত দেশকে নেতৃত্ব দেন ৩৬টি টেস্টে।

সর্বশেষ খেলেছেন পাকিস্তানের বিপক্ষে। এই ম্যাচে ২ ইনিংসে তার ব্যাট থেকে আসে ২২ রান। পাকিস্তান সিরিজের আগেই ব্যাট হাতে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে খেলছেন ১৯৯ রানের ক্যারিয়ার সেরা ইনিংস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com