1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

খিলক্ষেতে ‘বন্দুকযুদ্ধে’ ১৯ মামলার আসামি নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

ঢাকা: রাজধানীর খিলক্ষেতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আনোয়ার হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। তার বিরুদ্ধে খিলক্ষেত থানায় ১৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার রাত সোয়া ২টার দিকে খিলক্ষেতের বড়ুয়া এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।

র‌্যাব-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, র‌্যাবের একটি টহল দল রাতে বড়ুয়া এলাকায় গেলে মাদক কারবারিরা তাদের দিকে গুলি ছোড়ে। র‌্যাব পাল্টা গুলি চালালে তারা দৌড়ে পালিয়ে যায়। পরে সেখানে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

র‌্যাব কর্মকর্তা জানান, পরে আনোয়ার হোসেনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে চারটি ওয়ান শুটার গান ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আনোয়ারের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মাদক আইনের ১৮টি এবং ধর্ষণের একটি মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com