1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজানের জবাব দেওয়ার নিয়ম প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত একলাফে ১১ হাজার টাকা কমলো স্বর্ণের দাম, ভরি কত নালিতাবাড়ীতে পরীক্ষার্থীদের ফরম পূরণে বিএম সাবাব ফাউন্ডেশনের সহায়তা আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্ভাবনা তৈরি হলো: হুমায়ুন কবির অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা, ছয় মাসের কারাদণ্ড এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে

বয়স্ক ভাতার কার্ড পেলেন সেই আবেদ আলী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী উপজেলার গোশাইপুর গ্রামের শতবর্ষী বৃদ্ধ আবেদ আলীকে নিয়ে বাংলার কাগজ টুয়েন্টিফোর ডটকমসহ একাধিক গণমাধ্যমে বয়স্ক ভাতা কার্ড না পাওয়া সংক্রান্ত সংবাদ প্রকাশ হওয়ার পর বিষয়টি নজরে আসে জেলা প্রশাসনের।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের নির্দেশে শ্রীবরদী উপজেলা সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে শতবর্ষী বৃদ্ধ আবেদ আলীর হাতে বয়স্ক ভাতার কার্ড তোলে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিমা আখতারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পৈত্রিক এক চিলতে ভিটেতে বৃদ্ধা স্ত্রী, বিধবা কন্যা ও তিন নাতি-নাতনী নিয়ে ভিক্ষাবৃত্তি করে মানবেতর জীবন কাটাচ্ছিলেন শতবর্ষী আবেদ আলী। বিভিন্ন দ্বারে ঘুরেও তার ভাগ্যে মেলেনি বয়স্ক ভাতার কার্ড। এ সংক্রান্ত একটি সংবাদ বাংলার কাগজ এর সিনিয়র প্রতিবেদক দুদু মল্লিক বাংলার কাগজসহ অন্যান্য সংবাদ মাধ্যমে প্রেরণ করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com