1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

সামরিক বাহিনীতে যোগ দিতে পারবেন সৌদি নারীরা

  • আপডেট টাইম :: রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : এখন থেকে সামরিক বাহিনীতে যোগ দিতে পারবেন সৌদি নারীরা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর রোববার বাহিনীর পুরুষ ও নারীর যৌথ নিয়োগ পোর্টালে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, সেনা থেকে শুরু করে সার্জেন্ট পদের জন্য আবেদন করা যাবে। এই সুযোগ থাকবে রয়েলে নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনী  ও সশস্ত্র চিকিৎসা সেবা বিভাগের জন্য। আবেদনকারীকে নিয়োগ পরীক্ষায় পাস করতে হবে, পরিচ্ছন্ন রেকর্ড এবং শারীরিকভাবে সুস্থ হতে হবে।

নারীদের ক্ষেত্রে যোগ্যতা হিসেবে বলা হয়েছে, আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এবং উচ্চতা ১৫৫ সেন্টিমিটার বা তারচেয়ে বেশি হতে হবে। তবে কোনো সরকারি চাকরিরত আবেদন করতে পারবেন না। প্রার্থীর অবশ্যই নিজস্ব জাতীয় পরিচয় পত্র থাকতে হবে এবং অন্তত হাই স্কুলের পাঠ শেষ করতে হবে। কোনো বিদেশিকে বিয়ে করা নারী আবেদন করতে পারবেন না।

অপারেটিং সিস্টেমস বিশেষজ্ঞ হালাহ আল-ইনাবাউই জানান, গত ৩০ বছর ধরে সেনাবাহিনীতে নারীদের নিয়োগের বিষয়টি আরব দেশগুলোতে একটি বিতর্কিত বিষয়। তবে আজ বাদশাহ সালমানের দূরদর্শিতার সরকারি সবক্ষেত্রে  নারীদের যুক্ত করা হয়েছে এবং সেটা সেনাবাহিনীতেও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com