1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

শ্রীবরদীতে শিশু সুরক্ষা হেল্পলাইন ১০৯৮ বিষয়ক ওরিয়েন্টশন কর্মশালা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে শিশু সুরক্ষার লক্ষ্যে বাংলাদেশ চাইল্ড হেল্পলাইন ‘১০৯৮’ এর ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সকালে উপজেলা সমাজসেবা কর্যালয়ের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই শিশু সুরক্ষার লক্ষে হেল্পলাইন ‘১০৯৮’-এর ওরিয়েন্টেশন কর্মশালা’র প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইউনিসেফ বাংলাদেশের শিশু সুরক্ষা বিষয়ক প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরকার নাসিমা আখতারের সঞ্চালনায় শিশু সুরক্ষায় বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, তথ্য সেবা কর্মকর্তা মৌরী আক্তার, এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার ফ্লোরা মাং সাং, কুড়িকাহনিয়া ইউপি চেয়ারম্যান নূরে আলম, সাংবাদিক তাসলিম কবির বাবু প্রমুখ।
এসময় উপস্থিত অতিথিবৃন্দ শিশু সুরক্ষার হেল্পলাইন ‘১০৯৮’ এর প্রচার ও প্রসারের লক্ষে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com