1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

৫৭ লাখ কৃষক পেয়েছেন ৩৭২ কোটি টাকার প্রণোদনা

  • আপডেট টাইম :: সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : চলতি ২০২০-২১ অর্থবছরে এখন পর্যন্ত প্রায় ৫৭ লাখ কৃষককে প্রণোদনা হিসেবে ৩৭২ কোটি টাকার কৃষি উপকরণ দেওয়া হয়েছে। ২৩ লাখ ৬৪ হাজার বিঘা জমির জন‌্য এসব উপকরণ দিয়েছে কৃষি মন্ত্রণালয়।

সোমবার (২২ ফেব্রুয়ারি) কৃষি মন্ত্রণালয়ের জ‌্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া এসব তথ্য জানিয়েছেন।

করোনা মহামারি মোকাবিলা ও বন্যায় হওয়া ক্ষতি পুষিয়ে নিতে এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ, চারা, সারসহ বিভিন্ন কৃষি উপকরণ ও আনুষঙ্গিক সহায়তা দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট ‘কৃষি পুনবার্সন সহায়তা’ খাতের বরাদ্দ থেকে এ প্রণোদনা দেওয়া হয়।

৩৭২ কোটি টাকার মধ্যে করোনা ও বন্যায় হওয়া ক্ষতি পোষাতে দেওয়া হয়েছে ১১২ কোটি টাকার প্রণোদনা। রবি মৌসুমে মাসকলাই, মুগ, সূর্যমুখী, সরিষা, ভুট্টা প্রভৃতি ফসলের উৎপাদন বাড়াতে দেওয়া হয়েছে ৯০ কোটি টাকার প্রণোদনা। এছাড়া, বোরো ধান চাষ ও উৎপাদন বাড়াতে বিনামূল্যে বীজ সহায়তা বাবদ ১৩৬ কোটি টাকা, পেঁয়াজের উৎপাদন বৃদ্ধিতে ২৫ কোটি টাকা এবং ৬১ জেলায় হাইব্রিড বোরো ধান চাষের জন্য ৯ কোটি টাকার প্রণোদনা বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com