1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

শ্রীবরদীতে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে কৃষকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে শাহজাহান (৪৮) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর ইউনিয়নের আবুয়ারপাড়া গ্রামের একটি পুকুর থেকে মঙ্গলবার তার লাশ উদ্ধার করা হয়। শাহজাহান একই গ্রামের মৃত নাদের আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কৃষক শাহজাহান ১৮ জানুয়ারী রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে মঙ্গলবার সকালে একই গ্রামের কাজল মিয়ার পুকুরে ছালাম ও আলমগীর মাছ ধরার জন্য জাল ফেলে। এসময় তাদের জালে শাহজাহানের লাশ উঠে আসে। সংবাদ পেয়ে শ্রীবরদী থানা পুলিশ ঘটনাস্থল থেকে শাহজাহানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com