1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে হালুয়াঘাটে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

হালুয়াঘাট (ময়মনসিংহ) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহের হালুয়াঘাটে ব্যাতিক্রর্মী আয়োজন করেছে উপজেলা বিএনপি। ৫০০ জন গরীব অসহায় শীতার্ত মহিলাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে মেঘ শিমূল এগ্রো ফিসারিজ মাঠে এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ কেন্দ্রীয় কমটির সহ-সভাপতি হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সালমান ওমর রুবেল এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান আ.ন.ম সাদেকুর রহমান নঈম, হানিফ মোহাম্মদ সাকের উল্লাহ, আসলাম মিঞা বাবুল, কাজী বদরুদ্দোজা ইমন, বিএনপি নেতা আব্দুল মান্নান মানু, রুহুল আমিন ফকির. আনোয়ার হোসেন মেম্বার, সুজারুল ইসলাম, লিয়াকত আলী, জেলা যুবদল নেতা গোলাম মস্তোফা, উপজেলা যুবদল নেতা নাজমুল আহসান, মতিউর রহমান মতি, আলম, কৃষকদল নেতা সঞ্জু খান, দেলোয়ার হোসেন, সেচ্ছাসেবক দলের নেতা আল-আমিন, সায়েম, রাসেল, তাতীঁদল নেতা মিজান, ছাত্রদল নেতা ফয়সাল খান, সুব্রত পাল, আল আমিন, হিরা, রেফাজ, দেলোয়ার, নোমান, মাহমুদুল, ইলিয়াস, রিপন, হৃদয়, তুষার, অলি, আবুল কাশেম প্রমূখ।
আলোচনা শেষে দলের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকীতে গরীব অসহায় শীতার্তদের মাঝে চাদর বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপি নেতা হিশাম বাক্কার।
– মাজহারুল ইসলাম মিশু

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com