1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

শেরপুরে শীতার্তদের পাশে সৃষ্টি হিউম্যান রাইটস

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

শেরপুর : শেরপুরে দু:স্থ শীতার্তদের মাঝে মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা কার্যলয়ে সংস্থার সদস্যরা এই কম্বল বিতরণ করেন।
সংস্থার জেলা শাখার সভাপতি আলমগির আল আমিন বলেন, সারা দেশের মতো গারো পাহাড়েরর পাদদেশ শেরপুরেও অসহায় অনেক মানুষ কষ্ট করছে। শীতার্তদের সহায়তার জন্য আমাদের এ আয়োজন।
সংস্থার সহ-সভাপতি ও জেলা ইয়্যুথ রিপোটার্স ক্লাবের সভাপতি জাহিদুল খান সৌরভ বলেন, শীতার্তদের শীতবস্ত্র বিতরণ এ কর্মসূচি অব্যহত থাকবে। শেরপুরের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হবে।
শীতবস্ত্র গ্রহণকারীদের মধ্যে ষাটোর্ধ্ব সেকান্দার আলি বলেন, গত কয়েক দিনের ঠান্ডা বাতাসে রাতে ঘুমাতে খুব কষ্ট হয়েছে। সৃষ্টি এনজিও’র দেওয়া কম্বল পেয়ে সেই কষ্ট লাঘব হবে।
এসময় আখের মামুদ বাজার বণিক সমিতির সভাপতি কাল গাজি খন্দকার, বাংলাদেশ একতা সংঘের সভাপতি আরিফুর রহমান, সেক্রেটারি জিয়া সরকার ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com