1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

খাসোগি হত্যার প্রতিবেদন: ফোনালাপ হতে পারে বাইডেন ও সালমানের

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরবের বাদশাহ সালমানকে ফোন করতে পারেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক গণমাধ্যম আন্দালুজ এজেন্সি ও আল জাজিরা এ খবর দিয়েছে।

খবরে বলা হয়, সৌদির বাদশাহর সঙ্গে বাইডেনের বুধবার ফোনালাপ হতে পারে। খাসোগি হত্যাকাণ্ডের বিষয় ছাড়াও ফোনালাপে দ্বিপক্ষীয়, আঞ্চলিকসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।

এর আগে গত সপ্তাহে ওয়াশিংটন পোস্ট জানিয়েছিল, জামাল খাসোগি হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। খাসোগি হত্যায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশনা ছিল কি না- এ বিষয়টিও ওই প্রতিবেদনে উল্লেখ থাকার কথা রয়েছে। প্রতিবেদনটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালকের দপ্তর।

২০১৮ সালের অক্টোবরে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন সৌদি সাংবাদিক জামাল খাসোগি।  তার সঙ্গে ছিলেন তার তুর্কি বাগদত্তা হেতিস চেঙ্গিস।  বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিতে ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করেছিলেন তিনি।  তার নিখোঁজ রহস্য নিয়ে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হলে, কর্মকর্তাদের সঙ্গে বিতণ্ডার জেরে হত্যার শিকার হয়েছেন বলে জানায় সৌদি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com