1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৯ উইকেটে জিতেছিল বাংলাদেশ। আজ স্কটল্যান্ডকে হারিয়েছে ৭ উইকেটে। তাতে এক ম্যাচ হাতে রেখেই যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে আকবর-রকিবুলদের প্রতিপক্ষ পাকিস্তান।

আজ বাংলাদেশ সময় দুপুরে স্কটল্যান্ড টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে। রবিকুল হাসানের হ্যাটট্রিকে তারা ৩০.৩ ওভারে অলআউট হয়ে যায় ৮৯ রানে। ৯০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০০ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ।

যদিও টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম বলেই আউট হয়ে যান আগের ম্যাচে দারুণ ব্যাটিং করা তানজিদ আহমেদ। ২১ রানের মাথায় শামীম আহমেদও আউট হয়ে যান। ৩৫ রানে ফেরেন পারভেজ হোসেন ইমন। সেখান থেকে তৌহিদ হৃদয় ও মাহমুদুল হাসান জয় ৫৬ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

হৃদয় করেন অপরাজিত ১৭ রান। জয় ৪ চারে করেন অপরাজিত ৩৫ রান। তানজিদ হাসান (০), পারভেজ হোসেন ইমন ২৫ ও শামীম হোসেন ১০ রান করে আউট হন। তিনটি উইকেটই নেন স্কটল্যান্ডের শন ফিশের কেওফ।

তার আগে টস জিতে ব্যাট করতে নেমে ৯ রানেই প্রথম উইকেট হারায় স্কটল্যান্ড। ১১ রানে দ্বিতীয়। ১৬ রানে তৃতীয় ও ২১ রানে চতুর্থ। স্কটল্যান্ডের প্রথম চারটি উইকেট ভাগাভাগি করে নেন শরীফুল ও সাকিব। সেখান থেকে ৩১ রান তুলে দলীয় সংগ্রহকে ৫২ পর্যন্ত নিয়ে যান দানিয়েল কাইরন্স ও উজাইর শাহ। দানিয়েল কারইন্স ফেরার পর আবার দ্রুত উইকেট হারাতে থাকে স্কটল্যান্ড। ৬৭ রানের মাথায় কেস সাজ্জাদ, লিলে রবার্টসন, চার্লি পিতকে ফিরিয়ে হ্যাটট্রিক করেন রকিবুল হাসান। যা চলতি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক। আর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে যুব বিশ্বকাপে হ্যাটট্রিক।

শেষ পর্যন্ত রকিবুলের ৪ উইকেট শিকারে ৮৯ রানেই গুটিয়ে যায় স্কটল্যান্ড। রকিবুল ৫.৩ ওভার বল করে ২০ রান দিয়ে ৪টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। ১টি করে উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরী ও শামীম হোসেন।

ব্যাট হাতে স্কটল্যান্ডের উজাইর শাহ সর্বোচ্চ ২৮ রান করেন। ৪৮ বল খেলে ৩ চারে এই রান করেন তিনি। ২২ বল খেলে ২ চারে ১৭ রান করেন জেমি কাইরন্স। ২৪ বল খেলে ১ চারে ১১ রান করেন স্কটল্যান্ডের অধিনায়ক অ্যাঙ্গাস গাই। বাকিদের রান ছিল টেলিফোনের নম্বরের মতো-২২০৭৭০০৩।

হ্যাটট্রিকসহ ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন বাংলাদেশের স্পিনার রকিবুল হাসান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com