1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম শেরপুরে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, তিন দিনের অনুষ্ঠান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

মুজিববর্ষের খরচ ১২০০ কোটির বেশি, চলতি অর্থবছরের বরাদ্দ বাতিল

  • আপডেট টাইম :: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : মুজিববর্ষ উদযাপনে চলতি বছরে বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার (২০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহামম্মদ ইউনূস। পরে মন্ত্রিরপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘‘উপদেষ্টা পরিষদের বৈঠকে মুজিববর্ষ উদযাপনে ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১ হাজার ২৬১ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানানো হয়। পরে ২০২৪-২৫ অর্থবছরে এ সংক্রান্ত বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত হয়।’’

এ ছাড়া বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ রহিতকরণের নীতিগত ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এর প্রেক্ষিতে পরবর্তীতে সরকার প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান সচিব।

‘‘পাশাপাশি প্রতিবছর ১৮ ডিসেম্বর তারিখে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ এবং ‘জাতীয় প্রবাসী দিবস’ একসঙ্গে উদ্‌যাপনের প্রস্তাবও বৈঠকে অনুমোদন পায়।’’

‘‘বৈঠকে অভিজ্ঞ, দক্ষ ও যোগ্য অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগের মাধ্যমে বিদ্যমান অ্যাটর্নি সার্ভিসকে শক্তিশালী করার লক্ষ্যে দ্য বাংলাদেশ ল’ অফিসার্স (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৪’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।’’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com