1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজানের জবাব দেওয়ার নিয়ম প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত একলাফে ১১ হাজার টাকা কমলো স্বর্ণের দাম, ভরি কত নালিতাবাড়ীতে পরীক্ষার্থীদের ফরম পূরণে বিএম সাবাব ফাউন্ডেশনের সহায়তা আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্ভাবনা তৈরি হলো: হুমায়ুন কবির অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা, ছয় মাসের কারাদণ্ড এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে

ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টূর্ণামেন্টে শেরপুর পুলিশ দল চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

শেরপুর : পুলিশের ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টূর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর পুলিশ ক্রিকেট দল। মঙ্গলবার (২১ জানুয়ারী) বিকেলে শেরপুর পুলিশ লাইন্স মাঠে টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে শেরপুর জেলা দল ৮ উইকেটে নেত্রকোনা পুলিশ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টি-২০ ফরম্যাটের এ ফাইনাল খেলায় সময় স্বল্পতার কারণে ৬ ওভার নির্ধারণ করা হয়।
টস জিতে নেত্রকোণা জেলা দল ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৬ ওভারে তারা ২ উইকেট হারিয়ে ৫৬ রান সংগ্রহ করে। জবাবে শেরপুর জেলা দল ৫. ৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৬০ রান করে জয় তুলে নেয়। শেরপুর দলের হার্ডহিটার ব্যাটসম্যান সোহাগ ৪টি ছয় ও একটি চার মেরে ৩২ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com