1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের মধ্যে উত্তেজনা

  • আপডেট টাইম :: বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে বিরোধপূর্ল জমিতে জোরপূর্বক জমিতে ঘর উঠানোর ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
সূত্রমতে, উপজেলার ধানশাইল গ্রামে ১৭ শতাংশ জমির মালিকানা নিয়ে আলমগীর হোসেন ও একই গ্রামের আবুল হোসেন গং এ দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন থেকে মোকাদ্দমা চলছিল। শনিবার (১৮ জানুয়ারি) সকালে আবুল হোসেন, সোহরাব ও আবেদা গং বিরোধপূর্ণ জমিতে ঘর উঠাতে গেলে বাধা প্রদান করে মালিক দাবীদার আলমগীর হোসেন। এমতাবস্থায় অসহায় ভূমিহীন প্রতিবন্ধী পরিবারের পক্ষ নেন এলাকাবাসী। এ নিয়ে ভূমির মালিকানা দাবীদার আলমগীর হোসেনের সাথে এলাকাবাসীর উত্তেজনা ছড়িয়ে পরে। ফলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঝিনাইগাতী থানা পুলিশের এসআই হারুন অর রশিদ।
এ ব্যাপারে আলমগীর হোসেন জানান, তার নামে জমির কাগজপত্র রয়েছে। জোরপূর্বক আবুল হোসেন গংরা প্রায় এক দেড় বছর আগে জমিতে মাটি ভরাট করে। এখন আবার ওই প্রতিবন্ধী পরিবারকে দিয়ে জমিতে ঘর নির্মাণ করানোর পায়তারা করছে।
তবে জমি বিক্রেতা আবুল হোসেন ও এলাকাবাসী জানান, আলমগীর হোসেন মিথ্যা দাবী-দাওয়া করে মিথ্যা তথ্য প্রদান করে আদালতের আদেশ নিয়ে এসেছে। এসব তার ষড়যন্ত্র বলেও জানান এলাকাবাসী।
– মোহাম্মদ দুদু মল্লিক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com