1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

বাসা থেকে গ্রেপ্তার সাবেক বার্সা প্রেসিডেন্ট বার্তোমেউ

  • আপডেট টাইম :: সোমবার, ১ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট হোসেপ মারিয়া বার্তোমেউকে তার বাসা থেকে গ্রেপ্তার করেছে স্প্যানিশ পুলিশ। একাধিক সূত্রে এ খবর জানিয়েছে স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যম।

সোমবার সকাল থেকে বার্সেলোনায় খবর চাউড় হয়, কাতালান পুলিশ বাহিনী মোসোস ডে এসকোয়াড্রা ক্লাবের অফিসে অভিযান চালিয়েছে এবং একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

‘বার্সাগেট’ কেলেঙ্কারির অভিযোগে আরও গ্রেপ্তার করা হয়েছে বার্তোমেউর বোর্ডের প্রধান নির্বাহী অস্কার গ্রাউ ও তার ডানহাত জাউমে মাসফেরারকে।

গত বছরের ফেব্রুয়ারিতে স্প্যানিশ রেডিও স্টেশন কাদেনা সের দাবি করেছিল, দলের খেলোয়াড়দের মর্যাদাহানি করতে আইথ্রি নামে একটি কোম্পানিকে ভাড়া করেছিলেন বার্তোমেউ। ওই প্রতিষ্ঠানটির কাজ ছিল ক্লাবের ভেতরে ও বাইরে তার প্রতিদ্বন্দ্বীদের নামে মিডিয়ায় কুৎসা রটানো। মেসি-পিকেসহ সাবেক ফুটবলার জাভি ও কোচ পেপ গার্দিওলার বিরুদ্ধে নানা ধরনের মন্তব্য করতো আইথ্রি। এই অভিযোগ ‘বার্সাগেট’ নামে পরিচিতি পায়।

ওই অভিযোগকে পরে ভিত্তিহীন বলে দাবি করেছিল বার্তোমেউ ও তার বোর্ড। তারা প্রতিক্রিয়ায় জানিয়েছিল, প্রতিষ্ঠানটির সঙ্গে তাদের সম্পর্ক থাকলেও কাউকে মর্যাদাহানি করতে কোনও অর্থ দেয় না কিংবা বিরোধী প্রচারণায় উৎসাহিত করে না। সংবাদমাধ্যমে তোলা অভিযোগ প্রমাণের দাবিও জানায় তারা।

গত বছর দলের পারফরম্যান্স ও মেসির দলবদলের নাটকীয়তাসহ নানা চাপে অক্টোবরের শেষ দিকে পুরো বোর্ডকে নিয়ে পদত্যাগ করেন বার্তোমেউ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com