1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

রাজধানীতে বিশ্ববিদ্যালয় ছাত্র নিখোঁজ

  • আপডেট টাইম :: বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

বিশেষ প্রতিনিধি : সৈয়দ আশিকুর রহমান আশিক (১৯) নামে বেসরকারী বিশ্ববিদ্যালয় এশিয়া প্যাসিফিকের তড়িৎ প্রকৌশল বিভাগের ২য় বিভাগের এক শিক্ষার্থী নিখোঁজের খবর পাওয়া গেছে। তার সন্ধান চেয়ে তার পরিবার পক্ষ থেকে রাজধানীর কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে যার নম্বর-১০৯০।
নিখোঁজ আশিকের মামা মোরশেদ  জানান, গত ১৮ তারিখ রাগ করে এশার নামাজের পর বাসা থেকে বের হয়ে যায় আশিক এবং অনুমানিক রাত দেড়টার দিকে তার ফোন বন্ধ পাওয়া যায়। সেই রাতেই তার নিখোঁজের জন্য রাজধানীর কাফরুল থানায় জিডিটি করা হয়। পুলিশ তার ফোন নম্বর ট্র্যাক করে সর্বশেষ লোকেশন দেখতে পান মুন্সিগঞ্জের গজারিয়ায় নদীর ধারে। আশিককে খুঁজে পেতা পরিবারের পক্ষথেকে সহযোগিতা চাওয়া হয়েছে এবং নিচের নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
০১৮১৭৭১৮১৭১৬/ ০১৬৮৯৯৩৬২১৩
সৈয়দ আশিকুর রহমান আশিক তার তার বাবা-মায়ের প্রথম সন্তান। তিনি তার বাবা মায়ের সাথে রাজধানীর কাফরুল থানায় বসবাস করতেন।

– মারুফ সরকার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com