1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

জুভেন্টাসের জয়ের দিনে রোনালদোর বিরল রেকর্ড

  • আপডেট টাইম :: বুধবার, ৩ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : রেকর্ডের সঙ্গে যেনো ক্রিস্টিয়ানো রোনালদোর বাস। তিনি মাঠে নামলেই হয়ে যায় কোনো না কোনো রেকর্ড। নাম লেখান ইতিহাসের পাতায়। এবার এমন একটি রেকর্ড গড়লেন যেখানে শুধু তিনিই রাজা।

ইতালিয়ান লিগ সিরি আ’তে নিজেদের ২৪তম ম্যাচে স্পেজিয়াকে উড়িয়ে দিয়েছে জুভেন্টাস। মঙ্গলবার রাতে নিজেদের ঘরের মাঠে ওল্ড লেডিরা জয় পায় ৩-০ গোলে। ম্যাচের অন্তিম সময়ে দলের হয়ে তৃতীয় গোলটি করেন রোনালদো। আর এতেই তিনি বনে যান অনন্য রেকর্ডের মালিক।

রোনালদো একমাত্র ফুটবলার যিনি ইউরোপের সেরা পাঁচটি লিগের মধ্যে টানা ১২ মৌসুম ২০-এর অধিক গোল করেছেন। ২০০৯-১০ মৌসুম থেকে সর্বশেষ চলমান ২০২০-২১ মৌসুম পর্যন্ত এই পর্তুগিজ তারকা ২০ এর অধিক গোল করে যান। ৯ মৌসুম রিয়াল মাদ্রিদ ও সর্বশেষ ৩ মৌসুম জুভেন্টাসের হয়ে এই মাইলফলক স্পর্শ করেন রোনালদো।

এই ১২ মৌসুমের মধ্যে ২০১০-১১, ২০১১-১২ ও ২০১৪-১৫ মৌসুমে গোল করেন ৪০টিরও বেশি। সর্বোচ্চ ৪৮ গোল আসে ১৪-১৫ মৌসুমে। ২০১৮-১৯ মৌসুমে জুভেন্টাসে পাড়ি জমান সিআর সেভেন। এখন পর্যন্ত তুরিনের ক্লাবটির হয়ে সব ধরেনের প্রতিযোগিতায় ১১৯ ম্যাচে গোল করেন ৯২টি।

গতকাল স্পেজিয়ার বিপক্ষে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি জুভেন্টাস। সমান-সমান লড়াইয়ে প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে পুরোটাই রাজ করে জুভেন্টাস। বিরতির পর ফিরে ম্যাচের ৬২ মিনিটের সময় দলের হয়ে গোলের সূচনা করেন আলভারো মোরাতা।

মোরাতার গোলের ৯ মিনিট পরেই দলকে আরও এগিয়ে ফ্যাডরিকো সিজিয়া। ম্যাচের একেবারে অন্তিম সময় শেষ বাঁশি বাজার ১ মিনিট আগে স্পেজিয়ার কফিনে শেষ পেরেক ঠুকেন রোনালদো। আর নাম লেখান রেকর্ডের পাতায়।

স্বস্তির জয় পেলেও পয়েন্ট টেবিলে খুব একটা স্বস্তিতে নেই জুভেন্টাস। ২৪ ম্যাচে ১৪ জয়ে ৪৯ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান তৃতীয় স্থানে। সমান ম্যাচ খেলে ৫৬ পয়েন্ট নিয়ে প্রথমে ইন্টারমিলান ও ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এসি মিলান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com