1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

প্রেমের কথা স্বীকার করলেন তনুশ্রী

  • আপডেট টাইম :: বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্ক নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়েছেন তিনি। কিন্তু এ নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না বলে এর আগে জানিয়েছিলেন এই অভিনেত্রী। এবার নিজেই স্বীকার করলেন তিনি প্রেমের সম্পর্কে রয়েছেন।

তনুশ্রী ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘হ্যাঁ, প্রেম, সম্পর্ক সব আছে। তবে এখন বিয়ে করব না।’ জানা যায়, এক প্রযোজকের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। তবে প্রযোজকের নাম পরিচয় কিছু জানাননি তনুশ্রী।

কিছুদিন আগে বিয়ে করেছেন নুসরাত জাহান। বলা যায়, টলিউডে বিয়ের মৌসুম চলছে। তাছাড়া তনুশ্রীর ভক্তরাও তার বিয়ের অপেক্ষায় রয়েছেন। এ প্রসঙ্গে তনুশ্রী বলেন, ‘মৌসুম বলেই তো এখন বিয়ে করব না। সকলের বিয়ে হয়ে যাক, তারপর ভাবব।’

২০১০ সালে ‘বন্ধু এসো তুমি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তনুশ্রী। এরপর ‘খাদ’, ‘বুনো হাঁস’, ‘অভিশপ্ত নাইটি’, ‘কয়েকটি মেয়ের গল্প’, বেডরুম’-এর মতো অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জম্বিস্থান’। অভিরূপ ঘোষ পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেন—রুদ্র নীল ঘোষ, রজতাভ দত্ত, দেবোলিনা বিশ্বাস প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com