1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমার মেয়ের হাতের লেখা এমন নয়: বললেন গাজী নজরুলের শাশুড়ি কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন, স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে নালিতাবাড়ীতে আনন্দ মিছিল সাত জেলা ও এক মহানগরে যুবদলের কমিটি ঘোষণা ঠাকুরগাঁওয়ে মিড-ডে মিলের দুধ খেয়ে অর্ধশত শিক্ষার্থী হাসপাতালে নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও খাল পুনঃখনন উদ্বোধন শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বাধ্য হয়েই জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী সোনারগাঁয়ে নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু, বাল্কহেডসহ আটক ৪

দাম বাড়িয়েছেন নব্য

  • আপডেট টাইম :: বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার আলোচিত অভিনেত্রী নব্য নাতেশ। কন্নড় ভাষার একটি সিনেমার মাধ্যমে মাত্র ১৯ বছর বয়েসে চলচ্চিত্রে পা রাখেন এই অভিনেত্রী। তার অভিনীত প্রথম সিনেমা মুক্তির পর দর্শক-সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পান। তবে নব্যর অভিনয় ঢের প্রশংসা কুড়ায়।

এরপর কন্নড় ভাষার দুটি ও তেলেগু ভাষার দুটি সিনেমায় কাজ করেন নব্য। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ইসমার্ট সংকর’। সায়েন্স ফিকশন ও অ্যাকশন ঘরানার এ সিনেমা ব্যবসায়ীকভাবেও সফল হয়েছে। এদিকে ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে, পারিশ্রমিক বাড়িয়েছেন নব্য।

একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘নব্য নাতেশ তার পরবর্তী সিনেমার পারিশ্রমিক হিসেবে ৮০ লাখ রুপি চাইছেন। তার চাহিদা বেশি হলেও অনেক পরিচালক-প্রযোজক তাকে নেওয়ার কথা ভাবছেন। শুধু তাই নয়, তারকা নায়ক ছাড়া তরুণ নায়কের বিপরীতে কাজ করতে চাইছেন না নব্য। এ অভিনেত্রীর এমন সিদ্ধান্ত নিয়ে ইন্ডাস্ট্রিতে সমালোচনা চলছে।’

নব্যর পরবর্তী সিনেমা ‘ডিসকো রাজা’। তেলেগু ভাষার এ সিনেমা পরিচালনা করছেন আনন্দ। এতে আরো অভিনয় করছেন—রবি তেজা, পায়েল রাজপুত, তনয়া প্রমুখ। সায়েন্স ফিকশন ঘরানার এ সিনেমা আগামী ২৪ জানুয়ারি মুক্তির কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com