1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায় রয়টার্সের প্রতিবেদন: মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’ চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ফিনিশিং ব্যর্থতায় জিরোনার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল রিয়াল মাদ্রিদ বোর্ড ফি আত্মসাৎ, ৯২ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় যারা আম কুড়াতে গিয়ে জিওপি নেতার নেতার মারধর, হাসপাতালে দুই শিশু পরীক্ষার হলে এআই দিয়ে উত্তর মিলাতে গিয়ে ধরা চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

জনসমাগমস্থলে বোরকা নিষিদ্ধে ভোট হচ্ছে সুইজারল্যান্ডে

  • আপডেট টাইম :: রবিবার, ৭ মার্চ, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : জনসমাগমস্থলে বোরকা পরা নিষিদ্ধের ব্যাপারে জনমত যাচাইয়ে ভোট হচ্ছে সুইজারল্যান্ডে। বোরকা ইস্যুতে দেশটিতে কয়েক বছর ধরে চলা বিতর্কের পর এই ভোট হচ্ছে বলে রোববার জানিয়েছে ডয়েচে ভেলে।

সুইজারল্যান্ডের নিয়ম অনুযায়ী, যে কোনো ইস্যুতে দেশের ৮৬ লাখ জনগণের মধ্যে অন্তত এক লাখের স্বাক্ষর সংগ্রহ করতে পারলে সেই বিষয়ে ভোট অনুষ্ঠিত হবে।

বোরকা নিষিদ্ধের প্রস্তাবটিতে বলা হয়েছে, দোকান কিংবা উন্মুক্ত স্থানসহ যে কোনো জনসমাগমস্থলে চেহারা ঢেকে রাখা অবস্থায় বোরকা পরা যাবে না। তবে মসজিদে বোরকা পরা যাবে।

প্রস্তাবটিতে সুস্পষ্টভাবে বোরকা কিংবা নিকাবের বিষয়টি উল্লেখ করা হয়নি। তবে এটা পরিষ্কার যে, মুসলিম নারীরা শুধু চোখ খোলা রেখে যে বোরকা পরেন সেটিকেই লক্ষ্যবস্তু বানানো হয়েছে।

এই প্রস্তাবের পক্ষে কড়া সমর্থন জানিয়েছে চরম ডানপন্থি দ্য সুইস পিপলস পার্টি।

দলের অন্যতম নেতা জিন-লুক অ্যাডর বলেছেন, ‘সৌভাগ্যবশত’ সুইজারল্যান্ডে কোনো বোরকা পরা নারী নেই।

তার দাবি, ‘যখন সমস্যা দেখা দেয়, তখন নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই আমরা এটি নিয়ে কাজ করি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com