1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ হচ্ছে না

  • আপডেট টাইম :: রবিবার, ৭ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের কারণে কোয়ারেন্টাইন বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক ফুটবলারদের ছাড়তে ইউরোপিয়ান ক্লাবগুলোর আপত্তির মুখে স্থগিত করা হয়েছে চলতি মাসের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। শনিবার মহাদেশটির ফুটবল নিয়ন্তা সংস্থা কনমেবল এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে।

কনমেবল টুইট করে জানায়, সময়মতো দক্ষিণ আমেরিকান খেলোয়াড়দের সবাইকে না পাওয়ার শঙ্কায় ২৫-২৬ মার্চ ও ৩০ মার্চের ডাবল রাউন্ডের ম্যাচগুলো স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবর্তিত তারিখ পরে জানানো হবে।

করোনাভাইরাস গাইডলাইন অনুযায়ী ব্রাজিল-আর্জেন্টিনাসহ ‘লাল তালিকাভুক্ত’ দেশগুলো থেকে ফেরা খেলোয়াড়দের ব্রিটেনে ফিরে ১০ দিন হোটেলে কোয়ারেন্টাইন করতে হবে। তাতে করে খেলোয়াড়রা একাধিক ম্যাচ মিসের পাশাপাশি অনুশীলন করতে পারবেন না। এ কারণে প্রিমিয়ার লিগ ক্লাবগুলো খেলোয়াড়দের ছাড়তে চাইছিল না। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের এই সিদ্ধান্তের সঙ্গে যোগ দেন ম্যানসিটি কোচ পেপ গার্দিওলাও।

আগামী ৩০ মার্চ রেসিফে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের খেলার কথা। কাতার বিশ্বকাপের টিকিট কাটার অভিযাত্রায় দুই শীর্ষ দলের মুখোমুখি লড়াইয়ের চার দিন আগে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কলম্বিয়ার মাঠে নামতো।

ব্রাজিলের খেলোয়াড়রা রাজি থাকলেও করোনাভাইরাসের বিস্তার বাড়তে থাকায় দেশটির সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ রেখেছে কলম্বিয়া। তাই ম্যাচটি হওয়া নিয়ে গুরুতর শঙ্কা ছিল আগে থেকেই। আর আর্জেন্টিনার অন্য ম্যাচটি ছিল উরুগুয়ের বিপক্ষে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com