1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়

  • আপডেট টাইম :: সোমবার, ৮ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ নির্ধারণী এই ম্যাচে ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে ক্যারাবিয়ানরা।

সোমবার অ্যান্টিগায় টস জিতে ব্যাটিং করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৩১ রান করে শ্রীলঙ্কা। শুরুতেই ২ ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে সফরকারীরা। দ্রুত সাজঘরে ফেরেন ৩ নম্বরে নামা নিরোশান ডিকওয়ালা।

এরপর দলের হাল ধরেন দীনেশ চান্দিমাল। দলের হয়ে সর্বোচ্চ  ৫৪ রান করে অপরাজিত থাকেন তিনি। ৪৬ বলে ৩টি চারের মারে  চান্দিমালের ইনিংসটি সাজানো ছিল। ৩৫ বলে ৪৪ রান করে তার সঙ্গে অপরাজিত ছিলেন অ্যাশেন বান্দারা। ১১ রান আসে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের ব্যাট থেকে।

ক্যারিবিয়ানদের হয়ে ১টি করে উইকেট নেন ফ্যাবিয়ান অ্যালেন, কেভিন সিনক্লিয়ার, জেসন হোল্ডার ও ওবেড ম্যাককয়।

লক্ষ্য তাড়া করতে নেমে লেন্ডল সিমন্স-এভিন লুইসের ব্যাটে দারুণ শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ২১ রানে লুইস আউট হলে দলীয় ৩৭ রানে ভাঙে ওপেনিং জুটি। এরপর থেকে নিয়মিত বিরতি থেকে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। সিমন্স সর্বোচ্চ ২৬ রান করেন।

লঙ্কান ঘূর্ণিতে ১০০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক পোলার্ড ফেরেন ০ রানে। ক্রিস গেইলের ব্যাট থেকে আসে ১৩ রান। নিকোলাস পুরান সাজঘরে ফেরেন ২৩ রান করে। দলকে জয় এনে দিয়ে মাঠ ছেড়েছেন হোল্ডার-ফ্যাবিয়ান অ্যালেন। হোল্ডার ১৪ ও অ্যালেন ২১ রান অপরাজিত থাকেন।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন লকসন সান্দাকান। ২টি করে উইকেট নেন দুশমানথা চামিরা ও হাসারাঙ্গা ডি সিলভা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com