1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজানের জবাব দেওয়ার নিয়ম প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত একলাফে ১১ হাজার টাকা কমলো স্বর্ণের দাম, ভরি কত নালিতাবাড়ীতে পরীক্ষার্থীদের ফরম পূরণে বিএম সাবাব ফাউন্ডেশনের সহায়তা আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্ভাবনা তৈরি হলো: হুমায়ুন কবির অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা, ছয় মাসের কারাদণ্ড এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে

নালিতাবাড়ীতে মাটির দালান পড়ে শ্রমিক নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে মাটির দালান ভাঙতে গিয়ে চাপা পড়ে আহত হওয়ার এক সপ্তাহ পর আকবর আলী (৪৮) নামে এক শ্রমিক মারা গেছেন। উপজেলার ঘাকপাড়া গ্রামে বুধবার (২২ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত ১৫ জানুয়ারি বুধবার সকালে ঘাকপাড়া গ্রামের মোশারফ হোসেন মজনু (৫০) মিয়ার দালান শ্রমিক হিসেবে ভাঙতে যান তারই সম্পর্কে ভায়রা আকবর আলী। দুই ভায়রা মিলে দালান ভাঙতে থাকলে আকস্মিক দালানের একটি অংশ উভয়ের উপর পড়ে। এতে মজনু ও আকবর দু’জনই আহত হন। পরে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে গুরুতর আহত আকবরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে রেফার্ড করেন হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে চিকিৎসা ব্যয় মেটাতে পারবে না বলে আকবরকে বাড়ি ফিরিয়ে আনা হয়। পরে আজ বুধবার (২২ জানুয়ারি) সকাল দশটার দিকে অবস্থার অবনতি ঘটলে পুনরায় নালিতাবাড়ী হাসপাতালে আনার পথে আকবর আলী মারা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com