1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায় রয়টার্সের প্রতিবেদন: মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’ চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ফিনিশিং ব্যর্থতায় জিরোনার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল রিয়াল মাদ্রিদ বোর্ড ফি আত্মসাৎ, ৯২ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় যারা আম কুড়াতে গিয়ে জিওপি নেতার নেতার মারধর, হাসপাতালে দুই শিশু পরীক্ষার হলে এআই দিয়ে উত্তর মিলাতে গিয়ে ধরা চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

অভ্যুত্থানবিরোধী মন্তব্য করায় রাষ্ট্রদূতকে তলব করেছে মিয়ানমার

  • আপডেট টাইম :: বুধবার, ১০ মার্চ, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চির মুক্তি দাবি এবং সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে মন্তব্য করায় যুক্তরাজ্যে নিযুক্ত রাষ্ট্রদূতকে তলব করেছে মিয়ানমার। বুধবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রদূত কিয়াও জর মিন বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তার দেশ ইতোমধ্যে ‘বিভক্ত’ হয়ে পড়েছে এবং যে কোনো সময় গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। গৃহবন্দি করা হয়েছে এনএলডি নেতা অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টকে। এ ঘটনায় গত মাস থেকেই দেশটিতে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ চলছে।

সেনাবাহিনীর সাবেক কর্নেল রাষ্ট্রদূত কিয়াও জর মিন গত সোমবার এক বিবৃতিতে অং সান সু চি ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টের মুক্তি দাবি করেছিলেন। এই বিবৃতির জন্য মিনকে ‘সাহসী ও দেশপ্রেমিক’ বলে প্রশংসা করেছিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।

বিবিসি বার্মিজকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রদূত কিয়াও বলেছেন, ‘আমি মিয়ানমারের নাগরিকদের মরতে দেখতে চাই না। আমি সবাইকে (বিক্ষোভকারী ও সেনাবাহিনী) বন্ধ করার আহ্বান জানাচ্ছি। দেশ ইতোমধ্যে অনেক বেশি বিভক্ত এবং গৃহযুদ্ধের ঝুঁকিতে আছে। আমি শান্তি চাই।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com