1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার শ্রীবরদীতে ২৫ বস্তা সার জব্দ, দুই খুচরা ডিলারকে জরিমানা রামদা-চাপাতি নিয়ে আদালতে হাজিরা দিতে এসে আটক ১১ রাতের আঁধারে ভটভটিতে সার পাচার, ২৫ বস্তা জব্দ ও জরিমানা জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব শ্রীবরদীতে নজরুল বর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ ক্যাম্পের খাবারে বিষক্রিয়া, ইনচার্জসহ ১০ পুলিশ সদস্য হাসপাতালে অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মাথায় প্রভাবশালী নেতার হাত থাকায়’ আগেও অপরাধ করে পার পেয়ে যায় তুহিন

পামেলার পঞ্চম বিয়ে

  • আপডেট টাইম :: বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : প্লেবয় ম্যাগাজিনের মডেল এবং ‘বেওয়াচ’ খ্যাত হলিউড অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। ৭৪ বছর বয়সি হলিউড মুভি মোগুল জন পিটার্সকে বিয়ে করেছেন তিনি।

গত ২০ জানুয়ারি লস অ্যাঞ্জেলেসের মালিবু শহরে অনেকটা গোপনেই এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। প্রায় ৩৫ বছর পরস্পরের সঙ্গে পরিচিত তারা। ৫২ বছর বয়সি অ্যান্ডারসনের এটি পঞ্চম বিয়ে। দ্য হলিউড রিপোটার্স এই তথ্য জানিয়েছে।

জন পিটার্স বলেন, পামেলা শিল্পী হিসেবে তার পূর্ণ দক্ষতা এখনো দেখাননি। সে এখনো সম্পূর্ণভাবে বিকশিত হয়নি। তার চোখে অনেক কিছু রয়েছে, তা না হলে আমি তার প্রেমে পড়তাম না। অনেক সুন্দর নারী রয়েছে, আমি তাদের বেছে নিতে পারতাম। কিন্তু গত ৩৫ বছর ধরে আমি পামেলাকে চেয়েছি। সে আমার মধ্যে ইতিবাচক উন্মাদনা তৈরি করে। আমাকে অনুপ্রেরণা জোগায়। তার প্রাপ্য সম্মানটুকু আমি দিই।

অন্যদিকে পামেলা বলেন, জন হলিউডের প্রকৃত ‘ব্যাড বয়’। তার সঙ্গে কারো তুলনা চলে না। সে আমার পরিবার। যদিও তার জীবনযাপন আমাকে ভীত করে। একজন মেয়ে হিসেবে এটি আমার কাছে অনেক বড় কিছু। জীবনে অনেক কিছু দেখেছি এবং শিখেছি। সে সবসময় আমার পাশে থেকেছে এবং ব্যর্থ হতে দেয়নি। পরস্পরের প্রতি আমাদের সম্মান রয়েছে। দুজন দুজনকে নিঃস্বার্থভাবে ভালোবাসি। আমি সৌভাগ্যবান নারী।

এর আগে সংগীতশিল্পী টমি লি, র‌্যাপার কিড রক এবং পোকার খেলোয়াড় সলোমনকে (দুবার) বিয়ে করেছিলেন পামেলা অ্যান্ডারসন। অন্যদিকে হেনরিয়েটা জাম্পিটেলা, অভিনেত্রী-গায়িকা লেসলি অ্যান ওয়ারেন, প্রযোজক ক্রিস্টিন ফরসিথ পিটার্স এবং প্রযোজক মিনডি পিটার্সকে বিয়ে করেন জন পিটার্স।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com