1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায় রয়টার্সের প্রতিবেদন: মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’ চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ফিনিশিং ব্যর্থতায় জিরোনার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল রিয়াল মাদ্রিদ বোর্ড ফি আত্মসাৎ, ৯২ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় যারা আম কুড়াতে গিয়ে জিওপি নেতার নেতার মারধর, হাসপাতালে দুই শিশু পরীক্ষার হলে এআই দিয়ে উত্তর মিলাতে গিয়ে ধরা চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

মিঠুনের নিরাপত্তায় ১১ জন কমান্ডো

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বর্তমান ক্ষমাতাসীন দল বিজেপিতে যোগ দিয়ে ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা পেলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। বুধবার (১০ মার্চ) তার নিরাপত্তার জন্য এই ব্যবস্থা করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, মোট ৫৫ জন সদস্য নিয়ে তৈরি হয় ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা বলয়। মিঠুন চক্রবর্তীর নিরাপত্তায় থাকবেন সিআইএসএফের ১১ জন কমান্ডো।

টাইমস অব ইন্ডিয়াকে এক শীর্ষ কর্মকর্তা বলেন, মিঠুন চক্রবর্তীকে ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারের সময় তার সঙ্গে থাকবেন সিআইএসএফ কমান্ডোরা।

অনেক দিন ধরেই গুঞ্জন উড়ছিল, বিজেপিতে যোগ দেবেন মিঠুন চক্রবর্তী। সব জল্পনার অবসান ঘটিয়ে গত ৭ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমাবেশে উপস্থিত হয়ে দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা গ্রহণ করেন মিঠুন। এ সময় উত্তরীয় পরিয়ে তাকে স্বাগত জানান কৈলাস বিজয়বর্গী ও দিলীপ ঘোষ।

এর আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে এই নিরাপত্তা পেয়েছিলেন। এবার সেই সারিতে যোগ হলেন মিঠুন চক্রবর্তী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com