1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

আফগানিস্তানের ইতিহাসসেরা জুটি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : টেস্ট আঙিনায় পদচারণা বেশিদিন হয়নি। মাত্র পাঁচটি টেস্ট খেলেছে আফগানিস্তান। এর মধ্যে অবশ্য গর্ব করার মতো সাফল্যও পেয়েছে। জিতেছে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের বিপক্ষে।

তবে প্রায় তিন বছরের টেস্ট যাত্রায় আফগানিস্তানের কখনই কোনো উইকেটে দেড়শ বা তদূর্ধ্ব রানের জুটি ছিল না। এবার শুধু সেটা ছাড়িয়ে যাওয়াই নয়, টেস্টে নিজেদের ইতিহাসসেরা জুটি গড়েছে আফগানরা।

আবুধাবিতে সিরিজের প্রথম টেস্টে মাত্র দুইদিনেই জিম্বাবুয়ের কাছে হেরে যাওয়া আফগানিস্তান দ্বিতীয় টেস্টেই ঘুরে দাঁড়িয়েছে দুর্দান্তভাবে। বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে দলটি। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪ উইকেটে তুলেছে ৪৯৬ রান।

আফগানদের এত বড় পুঁজি এনে দেয়ার কারিগর দুই ব্যাটসম্যান-আসঘর আফগান আর হাসমতউল্লাহ শহীদি। দুজনই পেয়েছেন বড় সেঞ্চুরি। চতুর্থ উইকেটে তারা যোগ করেন ৩০৭ রান। আসঘর ১৬৪ রানে আউট হলেও শহীদি ১৭৪ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন।

শুধু চতুর্থ উইকেটে নয়, আফগানিস্তানের টেস্ট ইতিহাসে যে কোনো উইকেটে আসঘর-শহীদির জুটিটি সেরা। এর আগে সেরা জুটিটি ছিল ইহসানউল্লাহ আর রহমত শাহ’র। ২০১৯ সালের মার্চে দেহরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ১৩৯ রানে জুটি গড়েছিলেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com