1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নকলায় ৭ম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০

নকলা (শেরপুর) : নকলায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সোহাগ মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল বুধবার (২২ জানুয়ারি) রাতে ময়মনসিংহ থেকে তাকে গ্রেফতার করা হয়।
ধর্ষিতার পরিবার ও পুলিশ জানায়, গত ১৭ জানুয়ারী শুক্রবার দুপুরে পুলাদেশি গ্রামের ফারুকের লেবুর বাগানের পাশ দিয়ে মোজার বাজারে বোনের বাড়ি যাচ্ছিল মরাকান্দা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ওই শিক্ষার্থী। এ সময় ভুরদী গ্রামের দুইক্কা মিয়ার পুত্র রবি (৩০) ও আক্রাম হোসেনের পুত্র সোহাগ মিয়া (২৮) ওই শিক্ষার্থীকে ধরে লেবুর বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে গতকাল বুধবার সকালে ধর্ষিতার পরিবার দুই যুবককে আসামী করে নকলা থানায় ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করে। মামলার পর রাতেই ময়মনসিংহ থেকে সোহাগ মিয়েকে গ্রেফতার করে নকলা থানা পুলিশ। অপর আসামী রবি পলাতক রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ।
– শফিউল আলম লাভলু

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com